Featured

প্রিয় রামনগর গ্রাম

প্রিয় রামনগর গ্রাম-PRG (একটি অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন )

রামনগর হল লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার ৫ নং চন্ডিপুর এউনিয়নের ছোট একটি গ্রাম। আর সেই গ্রামের সকল কে নিয়ে আমাদের এই গ্রূপ

প্রিয় রামনগর গ্রাম -PRG ( একটি অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন)

রামনগর হল লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার ৫ নং চন্ডিপুর এউনিয়নের ছোট একটি গ্রাম। যার ওয়ার্ড নাম্বার ৮. অার এই গ্রামের দেশী/প্রবাশি সকলকে নিয়ে আমাদের এই গ্রুপ। অামরা সত্য প্রকাশে বদ্ধ পরিকর।
সুতরাং, অন্যায় যেই করুক সত্য বলা সবার দায়িত্ব ও কর্তৃব্য।

পানিবন্দি মানুষের মাঝে পিআরজির ত্রাণ বিতরণ।

বিতরণকুমিল্লা,ফেনী,নোয়াখালী,লক্ষ্মীপুর যখন বন্যার পানিতে ভাসছে। ঠিক সেই সময় অতিবৃষ্টি এবং বন্যার পানির চাপে ভেসে গেছে এই জেলাগুলোর বেশিরভাগ উপজেলা,ইউনিয়ন,এবং গ্রামগুলো।

ফেনী,নোয়াখালী,লক্ষ্মীপুরের মত তেমন ভয়াবহ বন্যা দেখা না গেলেও জলাবদ্ধতার কারণে গ্রামের প্রায় বেশির ভাগ মানুষ-ই পড়েছেন বিপাকে। মধ্যবিত্ত,নিম্ন মধ্যবিত্ত মানুষ এই জলাবদ্ধতার কারণে হয়েছেন ঘরবন্দী। আর তাই প্রিয় রামনগর গ্রাম_পিআরজি গ্রুপের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী উদ্যোগ নিয়েছেন সেই মানুষগুলোর পাশে দাঁড়ানোর।

তারই ধারাবাহিকতা আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় পিআরজি গ্রুপ রামগঞ্জ উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের কিছু সংখ্যক বন্যার্ত ও অসহায় মানুষকে ত্রাণ সামগ্রী প্রদান করেন।প্রিয় রামনগর গ্রাম পিআরজি গ্রুপের সিনিয়র এডমিন ইসমাইল হোসেন সোহাগের পরিচালনায় অত্র ওয়ার্ডে ত্রাণ গুলো বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক শাখাওয়াত হোসেন হৃদয়, ইকবাল হোসেন রিয়াজ, আহমেদ তামিম রাজ সহ সংগঠনের সদস্যবৃন্দ।দেশে ও প্রবাসে থাকা পিআরজি গ্রুপের সকল এডমিন, মডারেটর ও সদস্যদের সহযোগিতায় প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করা হয়।

পিআরজি গ্রুপের প্রতিষ্ঠাকালীন এডমিন তারেক আকবর হান্নান গাজী এবং নাসির উদ্দিন পরিস্থিতি বিবেচনা করে আমাদের মানবিক কার্যক্রম সবসময় চলমান থাকবে বলে জানিয়েছেন। সেই সাথে তারা যারা এই মানবিক কাজে অর্থ ও শ্রম দিয়ে সাথে ছিলেন তাদের জন্য দোয়া চেয়েছেন।

আগামীর স্বপ্নযাত্রা” গ্রুপের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

স্বল্প পরিসরে আগামীর স্বপ্নযাত্রা গ্রুপের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ”

হান্নান গাজী: PRG প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের উওরহাজিপুর গ্রামে আগামীর স্বপ্ন যাত্রা ফেসবুক গ্রুপের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনের সদস্যরা। এসময় উপস্থিত ছিল সংগঠণের সদস্য, হৃদয়,মো: আজাদ,ফারহান আহম্মেদ হৃদয়,হোসাইন মামুন,সাকিল,মোশাররফ হোসাইন,বাবু,সায়েম
পরে করোনা পরিস্থিতি বিবেচনায় করে প্রত্যেকের বাসায় গিয়ে শীতবস্ত্র (কম্বল) পৌঁছে দেওয়া হয়।


আগামীর স্বপ্নযাত্রা গ্রুপ ক্রিয়েটর প্রবাসী নাসির খান বলেন, আমরা আমাদের গ্রুপ থেকে এবছর স্বল্প আকারে শীতবস্ত্র বিতরণ করেছি। ইনশাআল্লাহ, আমরা পরবর্তীতে ব্যাপকভাবে এই কার্যক্রম পরিচালনা করব। তিনি যারা এমন মানবিক কাজে অংশ গ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানান এবং গ্রুপের সাথে থেকে এমন মানবিক কাজগুলো করার উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় একজন মানুষও যদি ভালো থাকে এটাই আমাদের সার্থকতা।

অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্যে দিয়ে নতুন বছরের শুরু করলো PRG গ্রুপ।

আসসালামু আলাইকুম।
মানবতার কাজে সর্বদায় এগিয়ে প্রিয় রামনগর গ্রাম PRG গ্রুপ।

অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্যে দিয়ে নতুন বছরের শুরু করলো PRG গ্রুপ।

আজ শুক্রবার পহেলা জানুয়ারী, PRG গ্রুপের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে, প্রথম ধাপের শীতবস্ত্র বিতরণ সম্পুর্ন হলো, আলহামদুলিল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন #জনাব শহীদ উল্লাহ মিজী #জনাব ইসমাইল মিয়া জমাদ্দার #জনাব আবুল কালাম আজাদ মেম্বার #জনাব মিজানুর রহমান পাটোয়ারী #জনাবা রেজিয়া বেগম মেম্বার # হারুনুর রশীদ রানা #ইউসুফ মিজী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সঞ্চালনায় /উপস্থাপনায়/ সভাপতিত্বেঃ ইসমাইল এইচ সোহাগ পাটোয়ারী (এডমিন PRG) । সার্বিক সহযোগিতাঃ তুহিন জমদ্দার (PRG এডমিন) #মোহন (PRG মডারেটর) #ফরিদ বিন আহামেদ #রবিন-মুরাদ #ইকবাল-জুয়েল #ইয়াসিন তারেক #সাদ্দাম #নিজাম ও PRG সেচ্ছাসেবী টিম।

অনুষ্ঠান সফল করার পিছনে যাদের ভূমিকা অফুরন্তঃ #তারেক আকবার PRG এডমিন #হান্নান গাজী PRG এডমিন #নাসির খান PRG এডমিন #ইমাম হোঃ শরিফ পাটোয়ারী PRG মডারেটর

বিশেষ ধন্যবাদ #বোরহান উদ্দিন পাটোয়ারী #ফরহাদ হোসেন বাবু #জামাল হোসেন #ফরিদ বিন আহামেদ

PRG গ্রুপ ডিসেম্বর সেরা মেম্বার ২০২০ ফলাফল ঘোষণা ও বিস্তারিত আলোচনা।

PRG গ্রুপ ডিসেম্বর সেরা মেম্বার ২০২০ ফলাফল ঘোষণা।

ডিসেম্বর সেরা মেম্বার ২০২০ হয়েছেন
এম.ডি ফরহাদ হোসেন বাবু

প্রিয় রামনগর গ্রাম PRG গ্রুপের এবারের সেরা মেম্বার নির্বাচিত হয়েছেন, PRG গ্রুপের সবার প্রিয় এম.ডি ফরহাদ হোসেন বাবু। তিনি গ্রুপে সর্বাধিক পোস্ট ও কমেন্ট করে এবং গ্রুপের বর্তমান নিয়ম নীতিমালা বিবচনায় করে গ্রুপের সকল মেম্বারদের মধ্যে তিনিই প্রথম স্থান অধিকার করেছেন।
PRG গ্রুপের পক্ষ থেকে তাঁকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।

আমাদের এবার ডিসেম্বর মাসের সারপ্রাইজিং ইভেন্ট হচ্ছে, Top 5 Members, এবং এই টপ ফাইভ মেম্বার্স যারা হয়েছেন

১। এম.ডি ফরহাদ বাবু
২।জাকির ভূঁইয়া।
৩। কে তুমি কে আমি।
৪। কালাম হোসেন।
৫। ইয়াসিন আরাফাত তারেক

টপ ফাইভ মেম্বার্স, সবাইকে ১০০ টাকার একটি করে মোবাইল কার্ড পুরস্কার দেয়া হবে।

PRG গ্রুপের ডিসেম্বর সেরা ১০ মেম্বারদের নাম নিচে দেয়া হলো।
১। এম.ডি ফরহাদ হোসেন বাবু.
২।জাকির ভূঁইয়া.
৩।কে তুমি কে আমি.
৪। কালাম হোসেন।
৫। ইয়াসিন আরাফাত তারেক।
৬। তুমি আছ আমার।
৭। রিয়াজ খান।
৮। মরিয়ম ইসলাম।
৯। আবুল হাসান রংপুরী
১০। সবুজ রঙ

আমরা PRG গ্রুপ, আমাদের গ্রুপের প্রতিটি মেম্বারদের কাছে কৃতজ্ঞ, আপনাদের চেষ্টা ও ভালোবাসায় আমরা এই পর্যন্ত এসেছি। আগামী দিন গুলোতেও আপনাদের এমন ভালোবাসা,ও সাহায্য সহযোগিতা আমরা কামনা করি। আশা করি আমাদের পাশে আছেন এবং থাকবেন।

ধন্যবাদ
এডমিন প্যানেল।

সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্বপ্ন পূরণ ফাউন্ডেশন এর শীতবস্ত্র বিতরণ।

স্বপ্ন দেখি – স্বপ্ন দেখাই
এই স্লোগানকে সামনে রেখে আজ শনিবার সকাল ১০ঘটিকায় রায়পুর উপজেলার ৭নং বামনী ইউনিয়ন এর ৮নং ওয়ার্ড দোনা গাজী বাড়ীর মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হল স্বপ্ন পূরণ ফাউন্ডেশন সংগঠন এর উদ্যোগে অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। অনুষ্ঠানে নাসির আহমেদ গাজী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপিলাতলি কে.এস. পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হাসনাত সুমন পাটোয়ারী, বিশিষ্ট সমাজ সেবক হাফিজ উল্লা,জাফর চৌধুরী,আক্তার চৌধুরী, মঞ্জুরুল কবির বিএসসি,মাওলানা পিরোজ শাহ্,নাসির বাদশাহ, স্বপন মৃধা, তুহিন সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা স্বপ্ন পূরণ ফাউন্ডেশন এর কার্যক্রমে উৎসাহ প্রদান করেছেন এবং ভবিষ্যতে এমন কার্যক্রমে তাদের সহযোগিতা থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্বপ্ন পূরণ ফাউন্ডেশন এর প্রধান পরিচালক ফয়েজ গাজী, পরাণ গাজী,সদস্য নজরুল গাজী,টিপু গাজী,ফাহাদ হোসেন,সামির নাঈম,হিমেল,শাওন,সজীব,আরিফ,জুবায়ের,শোভন, তারেক,সৌরভ,রবিউল প্রমুখ।

স্বপ্ন পূরণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা প্রবাসী হান্নান গাজীর সাথে মুঠো ফোনে আলাপ করা হলে তিনি বলেন স্বপ্ন পূরণ ফাউন্ডেশন যে কোন দুর্যোগে মানুষের পাশে ছিল, থাকবে। তিনি বলেন যেই স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি তার বাস্তবায়ন করার জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

পরে রায়পুর ও রামগঞ্জ (সার্কেল) সহকারী পুলিশ স্পিনা রানী প্রামানিক কর্তৃক রায়পুরের কার্যালয়ের সামনে স্থাপিত “উষ্ণতার দেয়াল” শীতবস্ত্র পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় স্বপ্ন পূরণ ফাউন্ডেশন এর বিজয় মাসের কর্মসূচি।

দেশ ছাড়লেন PRG গ্রুপের প্রতিষ্ঠাতা ও এডমিন – হান্নান গাজী

আমাদের PRG গ্রুপের প্রতিষ্ঠাতা ও আমাদের প্রিয় এডমিন Hannan Gazi তিনি জীবনের তাগিদে ও নিজেকে উন্নত করার লক্ষ্যে, দেশ ছেড়ে সুদূর প্রবাসে (সৌদি আরব) যাচ্ছেন।

তিনি দেশে থাকা কালীন, প্রিয় রামনগর গ্রাম_PRG গ্রুপ ও স্বপ্ন পূরণ ফাউন্ডেশন গ্রুপ সহ একাধিক অনলাইন ভিত্তিক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রতিষ্ঠিত করেন। এবং তিনি বর্তমানে অনেক গুলো সেচ্ছাসেবী সংগঠনের দ্বায়িত্বে নিয়জিত আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে আশা করি।
এর মধ্যে উল্লেখ যোগ্য…
১। প্রিয় রামনগর গ্রাম PRG
২। স্বপ্ন পূরণ ফাউন্ডেশন
৩। একঝাক বন্ধু ফাউন্ডেশন
৪। আগামীর স্বপ্নযাত্রা
৫। উদ্ভাবনার রামগঞ্জ
ও অন্যান্য

তিনি একজন সোশ্যাল ওয়ার্কার, সবসময়ই অন্যের বিপদে ঝাপিয়ে পড়ে, যেকোনো অসুস্থ মানুষের জন্য আর্থিক সাহায্য সহ নিজের রক্তদান ও প্রয়োজনে রক্ত জোগাড় করে দিয়ে প্রান বাঁচিয়েছেন শতশত মানুষের।

তিনি একজন বীর রক্তযোদ্ধা আর এখন থেকে তিনি একজন রেমিট্যান্স যোদ্ধা হতে যাচ্ছে। আমরা PRG পরিবারের সকল সন্মানিত সদস্য, মডারেটর, এডমিন তার জন্য অনেক দোয়া করি, তিনি যেন জীবন যুদ্ধে বীরের মতো বিজয়ী হয়ে, জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করে।
অনেক দোয়া ও ভালোবাসা তোমার জন্য-প্রিয় হান্নান গাজী।
ফিআমানিল্লাহ্

PRG এডমিন রিয়াদ ও হান্নান

PRG গ্রুপ নভেম্বর সেরা মেম্বার ২০২০ ফলাফল ঘোষণা।

প্রিয় রামনগর গ্রাম PRG

PRG গ্রুপ নভেম্বর সেরা মেম্বার ২০২০ ফলাফল ঘোষণা।

নভেম্বর সেরা মেম্বার ২০২০ হয়েছেন
মোঃ জাকির ভূঁইয়া

PRG নভেম্বর সেরা মেম্বার ২০২০

প্রিয় রামনগর গ্রাম PRG গ্রুপের এবারের সেরা মেম্বার নির্বাচিত হয়েছেন, PRG গ্রুপের সবার প্রিয় মোঃ জাকির ভূঁইয়া। তিনি গ্রুপে সর্বাধিক পোস্ট ও কমেন্ট করে এবং গ্রুপের বর্তমান নিয়ম নীতিমালা বিবচনায় করে গ্রুপের সকল মেম্বারদের মধ্যে তিনিই প্রথম স্থান অধিকার করেছেন। তাঁকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।

PRG Top 3 Members

আমাদের এবার নভেম্বর মাসের সারপ্রাইজিং ইভেন্ট হচ্ছে, 3 STAR☆ Members, এবং এই থ্রি ইস্টার মেম্বার্স যারা হয়েছেন

১। মোঃ জাকির ভূঁইয়া
২। মরিয়ম ইসলাম।
৩। মোহাম্মদ ফরহাদ (বাবু)

থ্রি ইস্টার মেম্বার প্রত্যেককে ১০০ টাকার একটি করে মোবাইল কার্ড পুরস্কার দেয়া হবে।

PRG Top 10 Members

PRG গ্রুপের অক্টোবর সেরা ১০ মেম্বারদের নাম নিচে দেয়া হলো।
১। জাকির ভূঁইয়া।
২। মরিয়ম ইসলাম।
৩। মোঃ ফরহাদ(বাবু)।
৪। কে তুমি আমি।
৫। ইমাম হোসেন শরিফ।
৬। কালাম হোসেন।
৭। আমার আছো তুমি(জুয়েল)।
৮। হোসেন জাকির।
৯। সবুজ রঙ।
১০। রিয়াজ খান।

আপনাদের সবাইকে PRG পরিবারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।

প্রিয় রামনগর গ্রাম PRG

আমরা PRG গ্রুপ, আমাদের গ্রুপের প্রতিটি মেম্বারদের কাছে কৃতজ্ঞ, আপনাদের চেষ্টা ও ভালোবাসায় আমরা এই পর্যন্ত এসেছি। আগামী দিন গুলোতেও আপনাদের এমন ভালোবাসা,ও সাহায্য সহযোগিতা আমরা কামনা করি। আশা করি আমাদের পাশে আছেন এবং থাকবেন।

ধন্যবাদ
এডমিন প্যানেল।

PRG অক্টোবর ২০২০ সেরা মেম্বার মোঃ নাসির খান এর জীবনবৃত্তান্ত।

PRG অক্টোবর সেরা মেম্বার ২০২০

মোঃ নাসির খান।
পিতাঃ মোহাম্মদ শফিক উল্যাহ
মাতাঃ নূরজাহান বেগম।
তিনি ৫ নং চন্ডিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাজী আলী পন্ডিত বাড়িতে জন্ম গ্রহণ করেন।
তিনি একজন স্বেচ্ছাসেবী। ছোট বেলা থেকেই সমাজের অসহায় মানুষ আর সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে যখনি সময় পেয়েছে। এমনকি মানুষের রক্তের প্রয়োজনে তিনি ছুটে গিয়েছেন দূর দূরান্তের। তিনি ঢাকায় কোয়ান্টামে রক্তদান করে এবং তিনি প্রবাসে গিয়েও থেমে নেই, এক সৌদি নাগরিককে রক্ত দিয়ে নিজের ১১তম রক্তদান সম্পুর্ন করলেন। অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন প্রিয় লক্ষ্মীপুর জেলা সংগঠনের মাধ্যমে তিনি নিজ জেলায় সামাজিক কাজ শুরু করেন। এলাকায় এবং এলাকার আশপাশের মানুষের কাছে নাসির খান একজন আস্থার নাম। সম্মান আর ভালোবাসায় নাসির খান নিজেকে তৈরি করেছেন সেভাবেই। ছোট বড় সবার কাছে নাসির খান একজন প্রিয় মানুষের জায়গা দখল করে আছেন। বর্তমানে নাসির খান প্রবাসে আছেন এবং তার বন্ধুদের নিয়ে প্রতিষ্ঠা করেছেন এক ঝাঁক বন্ধু ফাউন্ডেশন ও আগামীর অগ্রযাত্রা নামে সামাজিক সংগঠন। এবং সেই সংগঠনের মাধ্যমে ইতিমধ্যে তারা বেশ কিছু কার্যক্রম শেষে করেছে। নাসির খান প্রিয় রামনগর গ্রাম PRG গ্রুপের একজন একটিভ সদস্য। গ্রুপের প্রত্যেকটা কার্যক্রমে তার অংশ গ্রহন চোখে পড়ার মত। আর তাই তিনি PRG গ্রুপের অক্টোবর সেরা মেম্বার নির্বাচিত হয়েছে। এবং এরই সাথে তিনি ২০২০ নভেম্বর মাসের ৮ তারিখ হতে PRG এডমিন প্যানেলের দ্বায়িত্ব গ্রহণ করেন। আমরা PRG গ্রুপের পক্ষ থেকে প্রিয় নাসির খানকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।

মোঃ নাসির খান

প্রিয় রামনগর গ্রাম PRG” গ্রুপ অক্টোবর সেরা মেম্বার ২০২০ ফলাফল ঘোষণা।

PRG গ্রুপ অক্টোবর সেরা মেম্বার ২০২০ ফলাফল ঘোষণা।

অক্টোবর সেরা মেম্বার ২০২০ হয়েছেন
এম.ডি নাসির।

প্রিয় রামনগর গ্রাম PRG গ্রুপের এবারের সেরা মেম্বার নির্বাচিত হয়েছেন, PRG গ্রুপের সবার প্রিয় এম.ডি নাসির খান। তিনি গ্রুপে সর্বাধিক পোস্ট ও কমেন্ট করে এবং গ্রুপের বর্তমান নিয়ম নীতিমালা বিবচনায় করে গ্রুপের সকল মেম্বারদের মধ্যে তিনিই প্রথম স্থান অধিকার করেছেন। এই নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো PRG গ্রুপ সেরা মেম্বার নির্বাচিত হয়েছেন। PRG গ্রুপের পক্ষ থেকে তাঁকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।

এম.ডি নাসির PRG অক্টোবর সেরা মেম্বার ২০২০

আমাদের এবার অক্টোবর মাসের সারপ্রাইজিং ইভেন্ট হচ্ছে, 3 STAR☆ Members, এবং এই থ্রি ইস্টার মেম্বার্স যারা হয়েছেন

১। এম.ডি নাসির
২। মরিয়ম ইসলাম
৩। জাকির ভূঁইয়া

3 STAR☆ Members

আপনাদের সবাইকে ১০০ টাকার একটি করে মোবাইল কার্ড পুরস্কার দেয়া হবে।

PRG গ্রুপের অক্টোবর সেরা ১০ মেম্বারদের নাম নিচে দেয়া হলো।
১। এম.ডি নাসির. ২। মরিয়ম ইসলাম. ৩। জাকির ভূঁইয়া. ৪। ইকবাল পাটোয়ারী. ৫। কে তুমি কে আমি . ৬। মহসিন রেজা. ৭। ইমাম হোসেন শরিফ. ৮। কালাম হোসেন. ৯। মোবিন হোসেন.  ১০। নাসির খান

PRG অক্টোবর সেরা ১০ সদস্য

আমরা PRG গ্রুপ, আমাদের গ্রুপের প্রতিটি মেম্বারদের কাছে কৃতজ্ঞ, আপনাদের চেষ্টা ও ভালোবাসায় আমরা এই পর্যন্ত এসেছি। আগামী দিন গুলোতেও আপনাদের এমন ভালোবাসা,ও সাহায্য সহযোগিতা আমরা কামনা করি। আশা করি আমাদের পাশে আছেন এবং থাকবেন।

ধন্যবাদ
এডমিন প্যানেল।

রায়পুরে স্বপ্ন পূরণ ফাউন্ডেশন’র বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও মাস্ক বিতরণ।

“স্বপ্ন পূরণ ফাউন্ডেশন” টিম

*মো: আবদুল কাদের PRG প্রতিনিধি


আল্লাহ্ বাঁচাবেন প্রাণ-আমরা করব রক্তদান। এই শ্লোগানকে সামনে রেখে রায়পুর উপজেলায় “স্বপ্ন পূরণ ফাউন্ডেশন” নামে একটি অনলাইন ভিত্তিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও মাস্ক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম শিপন মোল্লা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন “স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের সদস্য হান্নান গাজী, নজরুল গাজী, ফয়েজ গাজী, রিপন গাজী, পরান গাজী, মামুন গাজী, জুবায়ের শাওন, নাঈম, শাকিল, নিশাদ, রবিউল, মিরাজ, সৌরভ, হিমেল, নিবিড়, আরিফ,জসিম প্রমূখ।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি শিপন মোল্লা বলেন, রক্তদান করা একটি মহৎ কাজ। তবে শুধুমাত্র রক্তদান করেই বসে থাকলে হবেনা সাথে সাথে মানুষকে রক্তদানে উৎসাহিত করতে হবে এবং মানুষকে এসকল ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে হবে। পরিশেষে তিনি “স্বপ্ন পূরণ ফাউন্ডেশন” এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এবং তাদের এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই সংগঠনের সাথে থাকবেন বলেও তিনি প্রতিশ্রুতি জানান। অনুষ্ঠানে “স্বপ্ন পূরণ ফাউন্ডেশন” এর এডমিন হান্নান গাজী বলেন আমরা শুধুমাত্র রক্তদানে নয় মানুষের যে কোন প্রয়োজনে পাশে থাকব।
তিনি আরো বলেন আমরা কেবল মাত্র ক্যাম্পেইন শুরু করেছি। ইনশাআল্লাহ, আমরা এখন থেকে প্রতিটি গ্রাম মহল্লায় আমাদের এই ব্লাড গ্রুপিং এবং সচেতনতামূলক ক্যাম্পেইন অব্যাহত রাখবো। এবং এই এক ঝাঁক তরুণদের নিয়ে এমন মানবিক কাজে এগিয়ে যাব।
সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রায় দুই শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করে এই সংগঠনটি।

Design a site like this with WordPress.com
Get started